২৭ মার্চ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা

২৭ মার্চ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৭ মার্চ, দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading