দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, ১৬টির কমেছে, ২২৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ টাকা ৩০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর চার টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮.১৮ শতাংশ, হাক্কানি পাল্পের ৬.৮০, মেট্রো স্পিনিংয়ের ৬.৫৫, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৪১, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৬১, ইনট্রাকোর ৫.১১, শাইনপুকুর সিরামিকসের ৪.৪৮, ইস্টার্ন হাউজিংয়ের ৪.২১ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৪.১৭ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading