আগ্রহের শীর্ষে সি পার্ল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল হোটেল। এদিন কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার।
২০ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে শাইনপুকুর সিরামিকস লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ইউডি/এ

