জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় বিশেষ অধিবেশনে বসবে। চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম আর চলতি বছরের দ্বিতীয় অধিবেশন এটি।
মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
গত ৫ জানুয়ারি ২১তম অধিবেশন শুরু হয়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলে সেই অধিবেশন। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাস হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।
ইউডি/এ

