বিএনপির আন্দোলন ভাঁওতাবাজি : হানিফ

বিএনপির আন্দোলন ভাঁওতাবাজি : হানিফ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির আন্দোলন খেলা শেষ হয়ে গেছে। এটা আসলে তাদের ভাঁওতাবাজি। এই দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে। যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না, বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। বিএনপি অতীতের মতো ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির ১০ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির ১০ দফা বিএনপির কাছেই থাক।’

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী। এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading