তিন কোম্পানির বোর্ড সভা আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং স্যালভো কেমিক্যালের পরিচালনা বোর্ডের সভা আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেরও বোর্ড সভা হবে বিকেল ৩টায়।
অন্যদিকে স্যালভো কেমিক্যালের বোর্ড সভাও একই সময় অনুষ্ঠিত হবে।
ইউডি/এ

