ন্যাশনাল হেলথকেয়ার ডেটাবেজ তৈরিতে সহায়তা করবে ইন্টেল

ন্যাশনাল হেলথকেয়ার ডেটাবেজ তৈরিতে সহায়তা করবে ইন্টেল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১৫

দেশে টেক বেইজড ‘ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ’ তৈরির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল কর্পোরেশন ও মেডট্রনিক পিএলসি’র প্রাক্তন চেয়ারম্যান ওমর ইশরাকের নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সঙ্গে আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আধুনিকায়ন ও স্মার্ট করার লক্ষে আইসিটি বিভাগ, মেডট্রনিক ল্যাবস, ব্র্যাক ও আই-হেলথ সলিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে টেক বেইজড ‘ন্যাশনাল হেলথকেয়ার ডেটাবেজ’ তৈরির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডেটাবেজ হেলথ কেয়ার পাইলট প্রকল্প গ্রহণের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক খসড়া তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, মেডট্রনিক ল্যাবস এর গ্লোবাল মার্কেট প্রেসিডেন্ট রুচিকা সিংহল, আই হেলথ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুখ আলম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, আই-হেলথ সলিউশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আনিকা আহমেদ ও আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading