শরীরের ক্লান্তি এড়াতে যা করবেন

শরীরের ক্লান্তি এড়াতে যা করবেন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ । আপডেট ১২:২৫

নানা কারণে শরীর ক্লান্ত হতে পারে। এর মধ্যে শারীরিক পরিশ্রম, দুর্বল খাদ্যাভ্যাস, মানসিক চাপ, একঘেয়েমি এবং ঘুমের অভাব উল্লেখযোগ্য। শরীর ক্লান্ত হওয়ার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

সেক্ষেত্রে জীবনধারা কিছু পরিবর্তনের মাধ্যমে ক্লান্তি কাটিয়ে শরীরের শক্তি বাড়াতে পারেন। যেমন-

পর্যাপ্ত পানি পান করা: সমস্ত শারীরিক প্রক্রিয়া পানির উপর নির্ভর করে। পানিশূন্যতা প্রতিদিনের ক্লান্তির অন্যতম প্রধান কারণ, বিশেষ করে যদি আপনি প্রচুর পরিমাণে ক্যাফিন খান, তাহলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীর সুস্থ রাখতে দৈনিক অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করা উচিত।

কাজের ফাঁকে বিরতি: স্ক্রীন থেকে কয়েক মিনিট বিরতি নিলে চোখ এবং মন উভয়ই উপকৃত হবে। আপনি যদি ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে টানা কাজ করেন তাহলে তা আপনার বিপাকেও ব্যাঘাত ঘটাবে। এ কারণে কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে একটু হাঁটাচলা করুন।

খাদ্যাভ্যাস উন্নত করুন: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করুন। সুষম খাদ্য ছাড়া, আপনি কিছুটা অলস এবং ক্লান্ত বোধ করতে পারেন। পর্যাপ্ত কার্বোহাইড্রেট খাওয়া হলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রেখে ক্লান্তি এড়াতে সাহায্য করে।

পর্যাপ্ত ঘুম: ক্লান্তির কারণে অনেক সময় ভালো ঘুম হয় না। ভালো ঘুমের জন্য একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। পাশাপাশি দিনের বেলা ঘুম এড়িয়ে চলা এবং রাতে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসলের অভ্যাস করতে পারেন।

মেডিটেশন: মেডিটেশন আপনাকে শক্তি জোগায় এবং জাগ্রত করে। যদিও পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার ক্লান্ত শরীরকে পুনরুজ্জীবিত করতে পারে, তারপরও মেডিটেশন আপনার মন সতেজ করে। মন ফুরফুরে লাগলে শরীরও ভালো থাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading