‘রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়…’
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০
চারদিকে বইছে প্রবল হাওয়া, সঙ্গে শোনা যাচ্ছে হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ। সেই শব্দের মাঝেই পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে পরীমণির ছেলে ‘রাজ্য’। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেত্রী। যা দেখে নায়িকার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন জেগেছে, রাজ্যকে নিয়ে কোথায় যাচ্ছেন পরী?
বর্তমানে অধিকাংশ সময় ছেলের সঙ্গেই কাটাচ্ছেন পরী। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়…।’
একদিন আগেও ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন পরী। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সেহরি শেষ, আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম…।’
ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কেউ কিছু লিখতে পারেননি সেখানে।
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিল। গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আভাস দিয়েছিলেন পরী। তবে এখন তারা বেশ সুখেই সংসার করছেন।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। গত বছরের ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
রাজ-পরীর সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।
ইউডি/এ

