সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে লেনদেন

সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩০.৬৩ শতাংশ। বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে এক হাজার ৭৬২ কোটি তিন লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৮ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকার বা ৩০.৬৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৬৩টির। আর ২৬১টির দাম ছিল অপরিবর্তিত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading