৩ লাখ টাকা বেতনে চাকরির সুযোগ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ২০:১৫
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচআরএম লিমিটেড। ঢাকায় জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: ন্যাশনাল কনসালট্যান্ট, একটি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর সোসিও–বিহেভিয়রাল সায়েন্সেস/পাবলিক হেলথ/সাংবাদিকতা/কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়রাল কমিউনিকেশন অ্যাকটিভিটিসে অন্তত আট থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেলথ, নিউট্রিশন, নকলেজ অ্যাটিটিউড বিহেভিয়র অ্যান্ড প্র্যাকটিস নিয়ে কোয়ালিটেটিভ রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা সরকারি কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
মাসিক বেতন: তিন লাখ টাকা।
আবেদনের নিয়ম: ইংরেজিতে আবেদনপত্র, কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com–এ ঠিকানায় ইমেইল করতে হবে।
ইমেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৩০ মার্চ।
ইউডি/এ

