‘মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনছে, তাই ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’

‘মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনছে, তাই ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গতবারের তুলনায় এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।’

রোববার (২৬ মার্চ) দুপুরে পাঁচদিনের ইন্ডিয়া ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে।’

তিনি বলেন, ‌‘আমরা চাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট চালু হোক। অনেক সময় ঝামেলা হয়। এজন্য ভুটানের সঙ্গে এগ্রিমেন্টটা হয়েছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে পাথর ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এগুলো যেন ইন্ডিয়ার সড়কে চেক না হয়ে সরাসরি বাংলাদেশে ট্রান্সপোর্ট করা যায় সে বিষয়ে চুক্তি হয়েছে।’

টিপু মুনশি বলেন, ইন্ডিয়া-ভুটান ব্যবসার ক্ষেত্রে লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহার করবেন না। কারণ এটি বিমান তৈরি কারখানার জন্য করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা বিমান তৈরি করবে। তাই তারা সৈয়দপুর বিমানবন্দরটি ব্যবহার করতে চেয়েছেন। এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

এসময় বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির, পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোত্তালিব হোসনে মুসা, বুড়িমারী বিজিবি ক্যাম্প কমান্ডার একরামুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading