সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে : ফারুক খান

সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে : ফারুক খান

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে দলের সকল নেতা-কর্মীদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

সোমবার (২৭ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। এখন থেকেই প্রতিটি কেন্দ্র স্থানীয় নেতাদের নিয়ে কমিটি করে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এজন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে একত্রিত হয়ে সকল ভেদাভেদ ভুলে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগনের সেবা করার দায়িত্বে আছে। এজন্য জনগনের সবরকমের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সারা বাংলাদেশে মেগা প্রকল্প হয়েছে, আরও হচ্ছে। এসব দেখে বিএনপি’র গাত্রদাহ হচ্ছে।

ফারুক খান বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। আগামীতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে যাতে নতুন প্রজম্মের জন্য সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading