সাতসকালে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১০:১৫
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যানে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন স্বামী-স্ত্রীসহ চারজন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছাবোঝাই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পারভীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ছাবদার আলীকে যশোর পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউডি/এ

