তিন কোম্পানির পর্ষদ সভা আজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পৃথকভাবে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো হলো- ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এবং রিং শাইন ট্রেক্সটাইলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভা মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ সভা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির সমাপ্ত (৩১ ডিসেম্বর,২০২২) অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
রিং শাইন টেক্সটাইলস’র পর্ষদ সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ইউডি/এ

