১ এপ্রিল আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে স্ট্যান্ডার্ড সিরামিকস
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩ পয়সা।
ইউডি/এ

