ফয়জান আনসারির বিস্ফোরক মন্তব্য, ‘উরফি মেয়ে নন’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ইন্ডিয়ার সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ‘অদ্ভূত ফ্যাশন’-এর ছবি-ভিডিও তাকে অনন্য পরিচিতি দিয়েছে।
নিজের বোল্ড স্টাইলের জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন উরফি। এতদিন তার আজব পোশাক-আশাক নিয়ে নানা বিতর্ক হতো। কিন্তু এবার তাকে মেয়ে বলেই অস্বীকার করছেন টেলিভিশন অভিনেতা ফয়জান আনসারি!
হ্যাঁ, ঠিক এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন তিনি। ইন্ডিয়ান সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এক প্রতিবেদনে জানিয়েছে এমন তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জাভেদের কথা উঠতেই টেলিভিশন অভিনেতা ফয়জান আনসারি বলেন, ‘উরফি আসলে রূপান্তরকামী! উরফি চায় না এটা সবাই জেনে যাক।’
ফয়জান আরও বলেন, ‘উরফি যেভাবে কথা বলেন, যে ধরনের শরীর দেখানো পোশাক পরেন, তা থেকেই বোঝা যায়, ওর চরিত্রেই সমস্যা রয়েছে।’
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত।
এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে রয়েছে বিস্তর চর্চাও।
ইউডি/এ

