আফগানিস্তানে নারী শিক্ষা অধিকারকর্মী গ্রেপ্তার

আফগানিস্তানে নারী শিক্ষা অধিকারকর্মী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

আফগানিস্তানে মাতুল্লাহ ওসা নামে এক নারী শিক্ষা অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান। একইসঙ্গে কিশোরী ও নারীদের শ্রেণিকক্ষে না আসতে বলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বসয়ী ওই ব্যক্তি আফিগানিস্তানের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে নারীদের শিক্ষার ব্যাপারে সচেতন করতেন। কিন্তু এ কাজ করতে গিয়ে তিনি তালেবানের বাধার শিকার হন।

নারী শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন এমন বেশ কয়েকজন কর্মীকে আটক করার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রফেসর ইসমাইল মাশাল নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞার একজন স্পষ্টবাদী সমালোচক। বিনামূল্যে বই দেওয়ার সময় ফেব্রুয়ারিতে তিনি কাবুলে গ্রেপ্তার হন। ৫ মার্চ তিনি মুক্তি পেলেও এরপর থেকে কোনো কথা বলেননি।

২০২১ সালে তালেবান নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই মাতুল্লাহ ওসা নারী শিক্ষার জন্য প্রচার চালিয়ে যাচ্ছিলেন।

তিনি টুইটারে সোমবার শেষবারের মতো টুইট করেন। এর পর দিনই তাকে গেপ্তার করা হয়। টুইটে তিনি নারী স্বেচ্ছাসেবিদের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি জানতে চেয়েছেন ইসলাম কী নারী শিক্ষার অধিকান দেয়নি।

আমেরিকা নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে দেশটিতে নারী অধিকার ক্ষুণ্ণ হতে থাকে।

শুধু ২০২১ সালের সেপ্টেম্বর থেকে কিছু নারী-পুরুষ শিক্ষক দ্বারা মাধ্যমিক স্কুল চলছে।

২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনুমতি দেওয়া হবে এমন একটি ঘোষণার পরে দেশটির নারীরা নতুন একটি আশা দেখেছিল। কিন্তু নেতৃত্বের আকস্মিক ইউ-টার্ন হওয়ার পর সে আশা ভেঙে যায় নারীদের।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশ তৈরি না করা পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

শুধু তা-ই নয় নারীদের ক্ষেত্রে আরও কিছু নির্দেশনা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে এমনভাবে পোশাক পড়তে হবে যেন চোখ ছাড়া অন্য কিছু দেখা না যায়। এছাড়া ৭২ কিলোমিটারের বেশি দূরে গেলে নিকট আত্মীয় কোনো পুরুষকে সঙ্গে নেওয়া।

গত বছরের নভেম্বরে নারীদের পার্কে যাওয়া, জিম ও সাঁতার কাটার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন প্রদেশ নারীদের জন্য ভিন্ন ভিন্ন আইন জারি করা হয়েছে। যার ফলে দেশটির নারীরা ভয় এবং উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading