সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) রাষ্ট্রপতিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেয়।
সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে।
আগামী ৫ এপ্রিল আবদুল হামিদ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ইউডি/এ

