স্বাধীনতার অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

স্বাধীনতার অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১১:১৫

স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই।

বুধবার (২৯ মার্চ) ভোররাত ৪টা ৩৭ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঝিনাইদহ-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অনিকেত রাজেশ বুধবার সকালে জানান, আজ ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সত্তরের দশকের তুখোড় এই ছাত্রনেতা ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। সেই সঙ্গে মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন নূরে আলম সিদ্দিকী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading