সালভো কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সালভো কেমিক্যালের দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি- ৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন,২০২২ এবং ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইউডি/এ

