ডিভিডেন্ড ঘোষণা করেছে ডিবিএইচ

ডিভিডেন্ড ঘোষণা করেছে ডিবিএইচ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও দুই শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ২১ পয়সা। যা আগের অর্থবছরে ছিল পাঁচ টাকা ৩৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়। যা আগের অর্থবছর শেষে ছিল ৩৭ টাকা ১৫ পয়সা।

আগামী ১৮ মে বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading