সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৭

ঘরের মাঠে লিটন-তাসকিনদের সামনে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টিতেও শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এবার আয়ারল্যান্ড বধের পালা।

সাগরিকায় আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে দেরিতে হলেও জ্বলে ওঠার আশায় রয়েছে আইরিশরা। এরই ধারাবাহিকতায় দুপুর দুইটায় শুরু হতে যাওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

সিরিজ জয়ের লক্ষ্যে আগের ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে আইরিশরা। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে এসেছেন ফিওন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার, হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ফিওন হ্যান্ড, বেন হোয়াইট ও গ্র্যাহাম হাম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading