১০ বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন প্রিয়াঙ্কা!
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫
গত বছরের ১৫ জানুয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার কোলে এসেছিল কন্যাসন্তান। সামাজিক মাধ্যমে সন্তান জন্মের খবর দিয়েছিলেন তিনি। তবে সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই প্রকাশ করেছিলেন।
এরপর ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে, আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ, এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।’
সম্প্রতি প্রিয়াঙ্কা প্রকাশ্যে আনলেন আরও এক খবর। তিনি জানালেন, মা মধু চোপড়ার পরামর্শে তিনি ৩০ বছর বয়সেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।
প্রিয়াঙ্কা জানান, ‘আমি সম্পূর্ণভাবে স্বাবলম্বী হয়ে সন্তান নিতে চেয়েছিলাম, তাই ক্যারিয়ারের একটি নির্দিষ্ট জায়গার পৌঁছানোর জন্য আমাকে অনেকটা সংগ্রাম করে হয়েছে। পাশাপাশি তখনও আমার জীবনে এমন কেউ আসেনি যার সঙ্গে আমি সন্তান নেওয়ার কথা ভাবতে পারব। তাই মায়ের সঙ্গে আলোচনা করেই আমি নিজের ডিম্বাণু সংরক্ষণ করি।’
সম্প্রতি নিজের ‘বেডটাইম স্টোরি’ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বেডটাইম স্টোরি’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তার ছোট্ট কন্যা মালতি মেরি ঘুমাচ্ছে। এর পাশাপাশি নিক জোনাসও তার ও মালতির জুতার ছবি পোস্ট করে লিখেছেন, ড্যাডি-ডটার অর্থাৎ বাবা-মেয়ে। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্টের ও লাইক ভরে যায়।
ইউডি/এ

