বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক চিরকাল অটুট থাকবে : আমু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১৫
বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া মৈত্রী সমিতির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমু বলেন, ‘মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয়। ইন্ডিয়া এবং বাংলাদেশের মৈত্রীর মধ্যে এখন অনেকে ফাটল ধরাতে চায়।’ সে ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।
দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ়তা ও অটুট হয়েছে। বাংলাদেশের পাশে সবসময় থাকবে ইন্ডিয়া।’
ইউডি/এ

