এক্সপ্রেসওয়েতে গতিসীমা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে শিবচর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। বুধবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত গতিসীমা লঙ্ঘন করায় ৩০টি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ১৯ মার্চ এক্সপ্রেসওয়ের কতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস ভয়াবহ দূর্ঘটনার শিকার হলে ১৯ জনের মৃত্যু হয়। এরপর থেকে গতিসীমা নিয়ন্ত্রনে তৎপর হয় হাইওয়ে পুলিশ।
শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, গতিসীমা লঙ্ঘন করায় বুধবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৩০টি যানবাহনকে মামলা দেওয়া হয়। এর আগে গত সোমবার(২৭ মার্চ) ১৯৪ টি এবং গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) ১৫৪ টি মামলা করে পুলিশ। গতিসীমা নিয়ন্ত্রনে এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের তিনটি টিম একযোগে কাজ করছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, গতিসীমা লঙ্ঘন করায় গত তিন দিনে ৩৭৮টি মামলা হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।
ইউডি/এ

