শিল্পকলার মহাপরিচালক আবারও লিয়াকত আলী লাকী

শিল্পকলার মহাপরিচালক আবারও লিয়াকত আলী লাকী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

সপ্তম বারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। তার চুক্তির মেয়াদ এবার দুই বছরের জন্য বাড়িয়েছে সরকার। বুধবার (২৯ মার্চ) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২-এর বিধি ৩ (ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

২০১১ সালের ১০ এপ্রিল থেকে লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর টানা ছয় বার এই পদে দায়িত্ব পেয়েছেন তিনি। বলা যায়, প্রায় এক যুগ ধরে তিনি শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

নাট্যজন লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নাট্যকলায় অবদানের জন্য লিয়াকত আলী লাকী ২০১৯ সালে একুশে পদক লাভ করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading