মাঝ-নদীতে ফেরিতে আগুন, নিহত ১০

মাঝ-নদীতে ফেরিতে আগুন, নিহত ১০

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫

ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ফেরিতে থাকা আরও ২৩০ জনকে।

কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমোডর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানান, ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও জানান, একসঙ্গে ৪৩০ জন যাত্রী বহনে সক্ষম ওই ফেরিটি।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। এতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। আর উদ্ধারকৃত যাত্রীদের নদীর পাড়ে নিয়ে আসা হচ্ছে।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের পাশাপাশি নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে সহায়তা করার কথা জানিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড। এছাড়া নদীতে তেল ছড়িয়ে পড়ে কি না, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে।

রয়টার্স বলছে, নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে নৌযানগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পুরনো ফিটনেসবিহীন যানগুলোও বাঁধা ছাড়াই চলাচল করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading