বাবার পরকীয়া সমর্থন করে কটাক্ষের মুখে আলিয়া

বাবার পরকীয়া সমর্থন করে কটাক্ষের মুখে আলিয়া

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

বাবা মহেশ ভাটের পরকীয়া সম্পর্ক সমর্থন করায় কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই মহেশ ভাট প্রেমে পড়েছিলেন আলিয়ার মা সোনি রাজদানের। তবে আলিয়া এই ঘটনায় অন্যায় কিছু দেখেননি। এ নিয়ে এক প্রতিবেদনে ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারের জানিয়েছে, সেই সাক্ষাৎকারে আলিয়া বাবার উদাহরণ টেনেছিলেন, এ বিষয়ে তার মনোভাব বোঝাতে। তার মতে, প্রতারণা বলে কিছু হয় না। প্রেমে সবই সম্ভব।

বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তা হলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝে অন্য কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? আলিয়াকে এমন প্রশ্নই করে চলেছেন নেটিজেনরা। চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে। আবার এমন প্রশ্নও আসছে, ‘যদি রণবীর কাপুর আপনার সঙ্গে এমন করেন? মানতে পারবেন তো?’ কেউ কেউ অবশ্য আলিয়ার পরিণত মনের তারিফও করেছেন।

মহেশ ভাট যদি সোনি রাজদানের সঙ্গে প্রেম না করতেন, আলিয়ার জন্ম হত না। সে কথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সে তো ভালোর জন্যই!’

আলিয়া আরও বলেন, ‘জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। জীবনে কখনও কখনও হিসেবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সব কিছু কারণেই ঘটে।’

তবে আলিয়া এও জানান যে, তিনি পরকীয়ায় ইন্ধন দিচ্ছেন না। শুধু বলতে চাইছেন, মানবচরিত্র এমনই। তার কথায়, ‘আমি মানুষের প্রকৃতি বুঝি। সব সময় ব্যাপারটা খুব সোজা হয় না। কিন্তু প্রেমের ক্ষেত্রে এমন ঘটনা তো বার বার হয়েই থাকে। বিরল কিছু নয়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading