রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:০০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (০১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪৬৯ পিস ইয়াবা, ৫৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম ৪৫২ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেনসিডিল, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading