লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির ৩৬ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার টাকার।

২৯ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনট্রাকো, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল, আরডি ফুড, সি পার্ল হোটেল এবং এডিএন টেলিকম লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading