দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৩৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (০৩ এপ্রিল) সকাল ৯টায় আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

এদিন ২১২ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ার দিল্লি। ১৬৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চীনের শেনিয়াং।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৩৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের বেইজিং। ১৩৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। ১২০ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১১৩ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১০৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি এবং বিষণ্ণতার ঝুঁকি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading