৫ সিটির তফসিল ঘোষণা আজ

৫ সিটির তফসিল ঘোষণা আজ
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫

গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ সোমবার (০৩ এপ্রিল)। ইসি সূত্র জানিয়েছে, গাজীপুরের সম্ভাব্য ভোট হতে পারে আগামী ২১ মে।

খুলনা, রবিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। সোমবার (০৩ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী মে মাসের শেষ থেকে জুনের মধ্যে এই পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে ইসি।

কমিশনের সভায় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালার বিষয়েও আলোচনা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading