বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:২৫

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার এলাকার লাগোয়া বেশ কয়েকটি মার্কেট। এরই মধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঈদ মৌসুমে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক হাজার ব্যবসায়ী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব-বিজিবিসহ স্থানীয় লোকজন।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় মনিটরিং করছেন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় সবশেষ খবর পাওয়া বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেটে আগুন জ্বলছিল।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading