আজ থেকে ২ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

আজ থেকে ২ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
Metro rail

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০

আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। বুধবার (০৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা বাড়ানো হয়েছে সময়।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এ সূচির বিষয়টি জানানো হয়েছিল। ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছিল।

সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (৯টি) স্টেশন এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। আগামী জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। এরপর প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই উড়াল ট্রেন।’

তিনি আরও বলেন, ‘যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়েছে। জুলাই মাস হতে আগরগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading