গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্ত ট্রাম্প

গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্ত ট্রাম্প

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৪৫

ফৌজদারি অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি পেয়ে তিনি নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলে ধারণা করা হয়।

এর আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় আমেরিকার নিউইয়র্কের আদালতে আত্মসমর্পণ করন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ম্যানহাটনের ফৌজদারি আদালতে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় ট্রাম্পকে। পরে তাকে পুলিশের হেফাজতে নিয়ে বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার আইনজীবীরা।

এদিকে আদালতে আত্মসমর্পণের আগে একটি ইমেইলে ট্রাম্প এদিনকে গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন হিসেবে আখ্যায়িত করেন। ইমেইলের সাবজেক্ট হিসেবে ট্রাম্প লেখেন, ‘আমার গ্রেপ্তারের আগে শেষ ইমেইল।’ সেখানে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘মার্কসবাদী তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে আমেরিকা।’

এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে সোমবার নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তাঁর নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা আমেরিকার টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল ড্যানিয়েলসকে। এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ট্রাম্প।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading