বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের ইন্তেকাল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:৫৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা সামিয়া আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (০৭ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা সামিয়া আহমেদ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুরের ঈদগাহ মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএসইসি’র কর্মকর্তাগণ সহ কয়েকশত মানুষ অংশ নেয়। পরে, ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইউডি/কেএস

