ড. শেখ শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে বিএসইসি’র শোক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:৫০
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা সামিয়া আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএসইসি।
শুক্রবার (৭ এপ্রিল) এক বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক শোকবার্তায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ হতে আমরা তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, ড. শেখ শামসুদ্দিন আহমেদের মা সামিয়া আহমেদ গতকাল বৃহস্পতিবার দিবাগতরাত সোয়া ১২ টায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ইউডি/কেএস

