ঈদে রাস্তায় নামছে বিআরটিসি’র ৯০০ বাস

ঈদে রাস্তায় নামছে বিআরটিসি’র ৯০০ বাস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ । আপডেট ২২:০০

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগামী ৯ এপ্রিল (রবিবার) থেকেই মিলবে ঈদের অগ্রিম টিকিট।

শুক্রবার (৭ এপ্রিল) বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে সংগ্রহ করা যাবে।

এ ছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে। এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরে মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঈদ সার্ভিসে সারা দেশে বিআরটিসি ৯০০ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫৫০টি বাস চলবে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণের প্রায় সকল জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতিবছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading