রাজধানীতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ

রাজধানীতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্কুলছাত্রী দগ্ধ

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে শনির আখড়ার ১ নম্বর রোডের ১৩৩৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় মৌমিতাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৌমিতা স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

মৌমিতার মা জাকিয়া আক্তার লিপি জানান, তারা শনির আখড়ার ওই বাসাটিতে ভাড়া থাকেন। তিনি গৃহিণী আর মৌমিতার বাবা জাকির হোসেন লস্কর মুরগি ব্যবসায়ী। রাতে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে বাথরুমের সামনে গিয়ে দেখেন মৌমিতার শরীরের জামাকাপড়ে আগুন জ্বলছে।

কীভাবে আমেরিকায় জন্ম নিয়েছিল ‘ব্রা পোড়ানো’ আন্দোলন?

সঙ্গে সঙ্গে তিনি পানি ঢেলে শরীরের আগুন নেভান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে বাথরুমের আগুন নেভান। এ ঘটনায় রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

তিনি জানান, বাথরুমে যাওয়ার পর লাইট চালু করতে গেলে সেখানে শর্টসার্কিট হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। তাদের ধারণা, বাথরুমে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে।

৫০ বছর বয়সে শিক্ষকতা ছেড়ে অন্তর্বাসের মডেল!

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, স্কুলছাত্রীর শরীরে প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading