চলে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

চলে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ এপ্রিল ২০২৩ । আপডেট ০৮:০০

চলে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে অবসান হলো বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাতীয় ওষুধ নীতির এক রূপকারের কর্মময় বর্ণাঢ্য জীবনের।

রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে মঙ্গলবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ক্ষণজন্মা মানুষটির বয়স হয়েছিল ৮২ বছর।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রধান কিডনি বিশেষজ্ঞ ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফী মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান।

মামুন মোস্তাফী বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় ডা. জাফরুল্লাহ চৌধুরী ভাই আর আমাদের মাঝে নেই। দেশবাসীর কাছে অনুরোধ, আপনার তার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন কিডনি রোগসহ বিবিধ স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার সহধর্মিণী নারীনেত্রী শিরীন হক ও দুই পুত্র-কন্যাকে।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক দিশারী ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন। জনস্বার্থ কেন্দ্রে রেখে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও বাস্তবায়নে তার উদ্যোগ, সমাজভিত্তিক জাতীয় স্বাস্থ্যনীতির রূপরেখা হাজির করা দেশপ্রেমিক হিসেবে তার অবদানের একেকটি মাইলফলক। জাতীয় দুর্যোগ ও রাজনৈতিক সংকটে তিনি সর্বদাই নির্ভীক থেকে সত্য বলে গেছেন, প্রতিবাদী হয়েছেন, পথ দেখিয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading