বিপাকে আফ্রিকার মরুজাহাজ

বিপাকে আফ্রিকার মরুজাহাজ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জুলাই, ২০২৬, আপডেট ১০:০০

উট ‘মরুভূমির জাহাজ’ হিসেবে সুপরিচিত, কিন্তু আফ্রিকার ক্রমবর্ধমান তাপমাত্রার চরম অবস্থা থেকে এই কষ্টসহিষ্ণু প্রাণীগুলোও রেহাই পাচ্ছে না। উত্তর-পূর্ব ইথিওপিয়ার আফার অঞ্চল পৃথিবীর অন্যতম উষ্ণতম ও শুষ্কতম স্থান, যেখানে যাযাবররা প্রায়শই মরুভূমির মধ্য দিয়ে লবণ বহনকারী উটের কাফেলা নিয়ে চলাচল করে।

আফারের একজন উট পালক আলি উমর বিবিসিকে বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উটগুলো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে।

প্রায় ৫০০ উটের মালিক ৪০ বছর বয়সি এই ব্যক্তি বলেন, তাদের পায়ে ফোস্কা পড়ে, চোখ দিয়ে পানি আসে এবং বসার সময় গরম বালি তাদের চামড়া পুড়িয়ে দেয় ও লোম খসিয়ে দেয়।

প্রচণ্ড গরমের কারণে গত এক মাসে আমি আটটি উটের বাচ্চা হারিয়েছি, পরিস্থিতি আরও অনেক বেশি তীব্র ও কঠিন হয়ে উঠেছে।

তিনি বলেন, যে বাতাস আগে শীতল হাওয়া বয়ে আনত, এখন তা গরম বয়ে আনে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading