চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৫

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৫

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হন দুজন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading