উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:৩০

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রোজিনা আক্তার আরও বলেন, আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

টিনশেড ওই মার্কেটটিতে বেশ কয়েকটি কাপড়ের দোকান, বাইক সার্ভিসিং সেন্টার ও চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading