জাতীয় ঈদগাহে এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদ জামাত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা শেষে এ কথা জানানো হয়।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সভাপতিত্ব করেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়া ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই, এই আয়োজন নির্বিঘ্ন করার লক্ষ্যেই আজকের এই সমন্বয় সভা।’

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তর হতে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা। সভার এসএসএফের প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি উপস্থাপন করেন।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান মো. আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি মো. শহিদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading