রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনও স্বস্তি

রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনও স্বস্তি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:০০

পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। সোমবার থেকে রেলযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে সরেজমিনে দেখা যায়, রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’সহ আন্তঃনগর ট্রেনগুলো কিছুটা দেরিতে ছেড়েছে। এতে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেও অনেকে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।

রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ‘২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্ব বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল দুই ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’

ইউডি/ এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading