বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:৪৫

আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মনজুর হোসেন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে।’

টোল আদায়ে কোনো বুথ করা হবে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বুথ করার সময় কম। তবে চেষ্টা করা হবে।’

এদিকে গণভবনে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলবে। সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। ঘণ্টায় মোটরসাইকেলের গতি থাকবে ৬০ কিলোমিটার।’

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading