নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল ইসরাইল

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০

ইসরাইলে বিক্ষোভের আগুন যেন কিছুতেই থামছে না। বিচারব্যবস্থার সংস্কার, আইন সংশোধনের প্রতিবাদে শনিবার (২২ এপ্রিল) রাতে ১৬তম সপ্তাহের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবের রাজপথে নামেন কয়েক লাখ মানুষ। স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহূর্তে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সবার মুখে ছিল প্রতিবাদী স্লোগান।

আন্দোলনকারীদের অভিযোগ, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বিচারব্যবস্থা সংস্কারের নামে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। এই বিচারব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলমান মামলা থেকে বাঁচারও সুযোগ খুঁজছেন।

বিচারব্যবস্থা সংস্কারের নামে নেতানিয়াহু ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আমরা প্রতি শনিবার এখানে বিক্ষোভ করছি। কিন্তু আজকের (২২ এপ্রিল) বিক্ষোভ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বুধবার (২৬ এপ্রিল) আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু সেই স্বাধীনতা আজ বিপন্ন। কঠিন সময় পার করছি আমরা।

গেল ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েছেন।

যদিও তীব্র আন্দোলনের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও, ওই উদ্যোগ পুরোপুরি বাতিল ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরাইলের সাধারণ মানুষ।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading