সাগরে ভাসতে থাকা নৌকা থেকে ১০ লাশ উদ্ধার

সাগরে ভাসতে থাকা নৌকা থেকে ১০ লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:৩০

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকা থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, দুই-তিন সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার নৌকা গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। নৌকায় মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ওই নৌকা থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

এদিকে স্থানীয় জেলেদের দাবি, কিছু দিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালায়। তখন ডাকাতরা লুটপাট করে জেলেদের খুন করেছে। শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা নৌকাটি কূলের কাছাকাছি নিয়ে আসে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নৌকায় থাকা লাশগুলো পচে গেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে নৌকায় হামলা করেছিল ডাকাতরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading