লিটনকে বাদ দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

লিটনকে বাদ দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৩০

কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট বিদেশি কোটায় সর্বশেষ ম্যাচে দুই ব্যাটার ও দুই অলরাউন্ডার খেলিয়েছে। আন্দ্রে রাসেলকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করিয়েছে।

অল্প সংগ্রহের ওই ম্যাচে রাসেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৮ রানের ইনিংস। বিষয়টি নিয়ে কেকেআরের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া কথা বলেছেন।

তার মতে, আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠানো ভুল সিদ্ধান্ত। এছাড়া লিটন দাসকে বাদ দিয়ে একজন বিদেশি পেসার নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘কলকাতা এরই মধ্যে অনেকগুলো পরিবর্তন এনে ফেলেছে। তারা কি আরও পরিবর্তন আনবে? আমরা সত্যিই জানি না। নতুন ওপেনিং জুটি লিটন দাস ও জেসন রয়কে নিয়েছে দলটি। কিন্তু আপনার একাদশে একজন বিদেশি পেসার দরকার। লকি লার্গুসন নয়তো টিম সাউদিকে খেলানো উচিত।’

তিনি বলেছেন, ‘সেজন্য আপনাকে একজন বিদেশি ব্যাটার বাদ দিতে হবে। কেবল লিটন দাসই একাদশের বাইরে যেতে পারে এবং জগদিশ তার জায়গায় খেলতে পারে।

‘কারণ গত ম্যাচে জেসন রয় রান করেছেন। ভেঙ্কাটেশ এবং নিতিশ রানার থেকে রান প্রত্যাশা করা যেতে পারে। কারণ উইকেট তাদের ব্যাটিং স্টাইলের সঙ্গে যুতসই। আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠাবেন না।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading